পরিস্থিতি২৪ডটকম : নগর ভবনে সদ্য যোগদানকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল আলমের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের শুভেচ্ছা বিনিময় গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এসময়ে সংগঠনের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তাকে চসিকের অস্থায়ী শ্রমিকদের প্রতি নানা সমস্যার সমাধানে সদয় দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা ধৈর্য সহকারে কথা শুনেন এবং সমস্যা সমাধানে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চসিক শ্রমিক কর্মচারীলীগ (সিবিএ) সভাপতি ফরিদ আহমেদ চসিক অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদ এর আহ্বায়ক আবু তাহের, সদস্য সচিব সাজু মহাজন, যুগ্ম আহ্বায়ক জামশেদ মোঃ তবারক হুসাইন, জেসমিন আকতার, আব্দুর রহিম সুমন, সাইফুল ইসলাম চৌধুরী, বোরহানুল আলম, উত্তম বড়ুয়া, লিটন বড়ুয়া, শহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, যুগ্ম সচিব জাহিদুল ইসলাম জোমাদ্দার, পিন্টু কুমার শীল
সদস্য রাভেয়া সুলতানা, টুটুল দাশ, নীহার কান্তি চৌধুরী, অর্পণ চাকমা, গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম, খায়রুননেছা খানম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।
