পরিস্থিতি২৪ডটকম : সৌদি আরব, তুরস্ক ও মিসরসহ আরও সাতটি দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদে (বোর্ড অব পিস) যোগ দিতে সম্মত হয়েছে। এক যৌথ বিবৃতিতে দেশগুলো এ তথ্য জানিয়েছে।
এই সাত দেশের সঙ্গে আগেই অংশগ্রহণের কথা প্রকাশ্যে নিশ্চিত করেছে ইসরায়েল।
বুধবার সন্ধ্যায় ট্রাম্প দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই বোর্ডে যোগ দিতে সম্মত হয়েছেন।
তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনো আমন্ত্রণটি পর্যালোচনা করছে।
প্রথমদিকে ধারণা করা হয়েছিল, এই বোর্ডের উদ্দেশ্য গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন তদারক করা। কিন্তু প্রস্তাবিত সনদে ফিলিস্তিনি ভূখণ্ড গাজার নাম সরাসরি উল্লেখ নেই। বরং এটি এমনভাবে সাজানো হয়েছে, যা জাতিসংঘের কিছু কার্যক্রমকে কার্যত পাশ কাটাতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে সৌদি আরব জানিয়েছে, মুসলিম-প্রধান দেশগুলোর এই জোট সৌদি আরব, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার গাজায় স্থায়ী যুদ্ধবিরতি সুসংহত করা, পুনর্গঠনে সহায়তা করা এবং তারা যাকে ‘ন্যায়সংগত ও টেকসই শান্তি’ বলছে, সেটি এগিয়ে নেওয়ার লক্ষ্যকে সমর্থন করছে।
সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প সাংবাদিকদের বলেন, পুতিন তার আমন্ত্রণ গ্রহণ করেছেন। ট্রাম্পের ভাষায়, “তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি গ্রহণ করেছেন। অনেকেই গ্রহণ করেছেন।