বাংলাদেশ, , মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর মার্চে ঢাকায় আসছেন

  প্রকাশ : ২০২৬-০২-১০ ১৫:৩৭:৪০  

পরিস্থিতি২৪ডটকম : জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী মার্চ মাসে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। আগামী ৬ থেকে ৯ মার্চ তিনি ঢাকা সফর করবেন।
সূত্র জানায়, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গত রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন। সে সময় পল কাপুরের ঢাকা সফরের বিষয়ে আলোচনা হয়।
পল কাপুর এমন একটি সময়ে ঢাকা আসছেন, যখন বাংলাদেশে একটি নতুন সরকার যাত্রা শুরু করবে। ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারের বার্তা নিয়েই পল কাপুর ঢাকা আসতে আগ্রহী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য মনোনীত করেন। পরে ট্রাম্পের এই মনোনয়ন মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটিতে অনুমোদন পায়।
গত অক্টোবরে পল কাপুরের নিয়োগ চূড়ান্ত হয়।



ফেইসবুকে আমরা