পরিস্থিতি২৪ডটকম : একসঙ্গে জুটি বেঁধে অসংখ্য নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এর বাইরে বিজ্ঞাপন, এমনকি ওয়েবেও জুটি হয়েছেন। তবে সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন নিশো ও মেহজাবীন। একটি সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমায় দেখা যাবে তাদের, যার নাম ‘পুলসিরাত’। এটি পরিচালনা করবেন নির্মাতা ভিকি জাহেদ।
জানা গেছে, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির কাস্ট, গল্প ও শুটিং সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বর্তমানে আফরান নিশো ব্যস্ত সময় পার করছেন সিনেমার কাজ নিয়ে। সম্প্রতি তিনি রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’-এর শুটিং শেষ করেছেন।
অন্যদিকে, মেহজাবীন চৌধুরী কাজ করছেন ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে।
যেখানে তার বিপরীতে অভিনয় করছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।
