পরিস্থতি২৪ডটকম : মঙ্গলবার (২৮ অক্টোবর) পুলিশ সদরদপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৭০ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৫৭০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৩৮ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫৩২ জন।
এ ছাড়াও অভিযানে বার্মিজ টিপ চাকু দুইটি, ৭ এম এম পিস্তল একটি, পিস্তলের ম্যাগজিন দুটি ও রামদা ৭ টি উদ্ধার করা হয়।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।
