বাংলাদেশ, , মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

আগামীকাল সৈয়দ নুরুল বখতেয়ার শাহ’র (র.) ৯৪তম বার্ষিক খোশরোজ শরিফ

  প্রকাশ : ২০২৬-০১-১৭ ১৪:২৯:৫৯  

পরিস্থিতি২৪ডটকম : নিখিল বিশ্বের আধ্যাত্মিক দিশারী, গাউসুল আজম মাইজভান্ডারী (ক.) প্রেমের নূরে উদ্ভাসিত জমানার মহান অলি, সুলতানুল আশেকীন কুতুবুল ইরশাদ হযরত শাহসুফি সৈয়দ নূরুল বখতেয়ার শাহ মাইজভা-ারী (রহ.) ‘খলিলুল্লাহ’র পবিত্র খোশরোজ শরিফ ৩রা মাঘ ১৭ জানুয়ারি।
মাইজভান্ডারী (ক.) ত্বরিকার আধ্যাত্মিক গগনচুম্বী তজিল্লি ও বেলায়েতের এক মহিমান্বিত নাম হযরত শাহসুফি সৈয়দ নূরুল বখতেয়ার শাহ মাইজভা-ারী (রহ.)। তাঁর পবিত্র অস্তিত্ব ছিল স্রষ্টা ও সৃষ্টির সেতুবন্ধন, যার সান্নিধ্যে কলুষিত হৃদয় খুঁজে পেত প্রশান্তির শীতল ধারা। আগামী ৩রা মাঘ ১৭ জানুয়ারি ভক্তের হৃদস্পন্দন ও ইশকের মোহনায় অবস্থিত পবিত্র বক্তপুর ভা-ার শরিফ, আজাদী বাজার, সৈয়দ বাড়ীতে বসছে নূরের এই মিলনমেলা। এটি কেবল একটি দিবস নয়, বরং আত্মশুদ্ধির এক অলৌকিক পরশ, যেখানে খলিলুল্লাহর রূহানি নেগাহে পাল্টে যায় জীবনের গতিপথ। হে সত্যপিপাসু আশেক ও শায়দাগণ! আসুন, পার্থিব মোহের শিকল ছিঁড়ে হৃদয়ের গভীর আকুতি নিয়ে সমবেত হই সেই চত্বরে, যেখানে পরমাত্মার সাথে মিলন তৃষ্ণায় ব্যাকুল হয় মুমিনের রূহ। বক্তপুর ভা-ার শরিফের এই পুণ্যময় ময়দানে রহমতের চাদর বিছিয়ে অপেক্ষমান হযরত খলিলুল্লাহর অমীয় ফয়েজ। এই পবিত্র লগ্নে আপনার উপস্থিতি হোক মোক্ষ লাভের অসিলা এবং রূহানি জগতের অনন্য পাথেয় ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা