পরিস্থিতি২৪ডটকম : চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ৯ জানুয়ারি, শুক্রবার, বিকাল চারটায় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের মোহনপুর খিরাসার বড় বাড়ি প্রাঙ্গণে দুঃস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী ও কমিউনিটি লিডার মোহাম্মদ শাহজাহান। এ সময় আরও বক্তব্য রাখেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজীব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমেন মোল্লা, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা পিংকি, তরুণ সমাজসেবী মোহাম্মদ জয়নাল আবেদীন, আয়েশা সিদ্দিকা কেয়া, নয়ন আকতার প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, এখন পুরোদমে শীত চলছে। গ্রামীণ জনপদে বসবাসরত দরিদ্র-অসহায় মানুষেরা শীতে কাবু হয়ে পড়েছে। তাদের পাশে সহানুভূমির হাত বাড়িয়ে এগিয়ে আসা সকল বিত্তবান মানুষের মানবিক দায়িত্ব। গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা যেকোনো বিচারে প্রশংসীয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে খিরাসার মোহনপুরের শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি