পরিস্হিতি২৪ডটকম : আত্মশুদ্ধি চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়া’র কেন্দ্রীয় পর্ষদ (২০১৯-২১) এর কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান নগরীর হামজারবাগ হক ভাণ্ডারী খানকাহস্থ এস, জেড, এইচ, এম মিলনায়তনে তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের নবনির্বাচিত সভাপতি আরেফিন রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া সাবেক সভাপতি এইচ আর মেহেবুব জিকো, তাজকিয়া সাবেক উপদেষ্টা অধ্যাপক মীর মোঃ তরিকুল আলম, মাওঃ শায়েস্তা খান আল আযহারী, মোঃ মাসুম কামাল আল আযহারী, মুহাম্মাদ শওকত হোসাইন, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের কর্মকর্তা রোকনুজ্জামান টুটুল। তাজকিয়া সদস্য সা’দ ইবনে আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ কৌশিক সায়মন। এতে আরো বক্তব্য রাখেন তাজকিয়া শুভাকাঙ্খী জাফরুল ইসলাম, মোঃ মনসুর আলী, তাজকিয়া সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দীন ভূঁইয়া নাহিয়ান এবং তাজকিয়ার বিভিন্ন জোনাল কমিটির সদস্যবৃন্দ। বক্তব্যে বক্তারা তাজকিয়ার নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং আগামীতে নানা সৃজনশীল পদপে গ্রহণের মাধ্যমে তাজকিয়া লাখো তরুণকে আলোর পথ দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এতে তাজকিয়া’র ২০১৯-‘২১ কার্যকরী পূর্নাঙ্গ কমিটি পরিচিতি ও সাংগঠনিক গঠনতন্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন তাজকিয়া সদ্য সাবেক সভাপতি এইচ, আর মেহবুব জিকো। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মহানগর সমন্বয়কারী ওমর ফারুক, পটিয়া উপজেলা সমন্বয়কারী নাসির উদ্দিন ও মুফিজুর রহমান, আবু সাদাত সুমন, জাফর ইকবাল, আখতার মিয়া, তাজকিয়া নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আবু সালেহ সুমন, সহ সভাপতি জয়নাল আবেদীন জয়, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক, অর্থ ও দপ্তর সম্পাদক কাজী আশরাফ হোসেন জিসাদ, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, গবেষনা সম্পাদক সাইদুল ইসলাম সাইদু এবং তাজকিয়ার কেন্দ্রীয় পর্ষদ ও বিভিন্ন জোনাল কমিটির আহবায়ক -সদস্য সচিব ও সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সম্মানিত সচিব মরহুম এ এন এম এ মোমিন স্যারের স্মরণে তাজকিয়ার সহ-সাংগঠনিক সম্পাদক মজিবুল হকের পরিচালনা দোয়া মাহফিল এবং মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা শায়েস্তা খান আল আযহারী। অনুষ্ঠানের শুরুতে তেলওয়াল করেন তাজকিয়া সদস্য রফিকুল ইসলাম, নাত পরিবেশন করেন রোহান এবং মাইজাভাণ্ডারী কালাম পরিবেশন করেন নুরুল হাসনাত।
প্রেস বিজ্ঞপ্তি