পরিস্থিতি২৪ডটকম / (ফটিকছড়ি প্রতিনিধি) : ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৬ই জানুয়ারি শুক্রবার ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের মানিকপুর গ্রামের মানিকপুর রুস্তমিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মিলনায়তনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
মানিকপুর রুস্তমিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা আনিসুর রহমান চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের সভাপতি মোঃ ইদ্রিছ চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আযাদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী চৌধুরী, মহিলা সম্পাদক রাজিয়া সুলতানা, মেমোরি কম্পিউটারের চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, ফটিকছড়ি সরকারি কলেজ এর প্রভাষক এনএম রহমত উল্লাহ, সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি মানবিক দায়িত্ব পালনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।