পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে ধারাবাহিক প্রচারণা গতকাল ২৩ জানুয়ারী বহদ্দারহাট, চান্দগাঁও, এক কিলোমিটার হয়ে রাহাত্তারপুল পর্যন্ত সম্পন্ন হয়।এতে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ গাফফার কুতুবী, কেন্দ্রীয় সদস্য এম এ মোতালেব তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক সুরেশ দাশ, হাইলধর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজিয়া সুলতানা, দক্ষিণ জেলা সদস্য সঞ্জয় সরকার, মো: হানিফুল ইসলাম, মাসুমা কামাল আঁখি, গোলাম রহমান, হারাধন নাগ বাসু, ছবির আহমদ, রাসেল, সুমন দাশ, সাথী কামাল, শিউলী আক্তার, সাইফুল ইসলাম, পঙ্গজ বৈদ্য সুজন, রূপক শীল, বাসুরাম জলদাস, হাসিনা আক্তার, সমীরন পাল, হাসান মাহাবুব, সুমন সিংহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, চট্টগ্রামের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ২৭ জানুয়ারী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি