বাংলাদেশ, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে বস্তায় সবজি চাষে আগ্রহী কৃষকরা ‍

  প্রকাশ : ২০১৯-০৯-৩০ ২০:৪২:৩৭  

পরিস্হিতি২৪ডটকম/(গাইবান্ধা প্রতিনিধি): বন্যা ক্ষতিগ্রস্থ মানুষদের শাক সবজির চাহিদা মেটানোর জন্য গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার চরাঞ্চলে বস্তায় সবজি চাষ পদ্ধতি চালু করেছেন কৃষকরা। উপজেলা কৃষি দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শে এবং বিভিন্ন এনজিও সংস্থার সার্বিক সহায়তায় বস্তায় সবজি চাষে ঝুঁকে পড়েছেন এখানকার কৃষকরা।

বেশ কিছুদিন আগে ভয়াবহ বন্যায় তিস্তার চরাঞ্চলসহ নিচু এলাকায় দীর্ঘদিন পানি জমে থাকায় মাটিতে সবজি চাষের উপযোগিতা নষ্ট হয়ে যায়। ঠিক এই মহুর্তে শীতকালিন সবজি চাষাবাদের উপযুক্ত সময়। কিন্তু মাটিতে প্রচুর রস জমে থাকায় সবজি চাষাবাদ সম্ভব হচ্ছে না। এমতাবস্তায় বিকল্প কোন রাস্তা খুঁজে না পাওয়ায় বস্তায় এবং পলি ব্যাগে সবজি চাষাবাদ শুরু করেছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চরাঞ্চলে কমপক্ষে ৪০ জন কৃষক বস্তায় সবজি চাষাবাদ শুরু করেছেন।

তারাপুর ইউনিয়নের ভাটির চর গ্রামের কৃষক শরিফুল ইসলামের সাথে কথা বলে যানা যায়, বস্তা পদ্ধতিতে তিনি লাউ, কুমড়া, শিম, ঝিংঙা, শশা চাষ করছে এবং পলিব্যাগ পদ্ধতিতে মরিচ, বেগুন কপি চাষ করছে। সাধারনভাবে চাষাবাদের চেয়ে বস্তা ও পলিব্যাগ পদ্ধতিতে একটু খরচ বেশি হয়। তবে আগামী চাষাবাদে সবজির দাম বেশি পাওয়া যাবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ বলেন, এ পদ্ধতিতে সবজি চাষাবাদ করলে কৃষক অনেক লাভবান হবে। কারণ অসময়ে সবজি উৎপাদন করলে ভাল দাম পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।



ফেইসবুকে আমরা