বাংলাদেশ, , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

পরকিয়ায় বাঁধা দেওয়ায় গোবিন্দগঞ্জে এক গৃহবধুকে শ্বাসরুদ্ধ করে হত্যা,আটক-২

  প্রকাশ : ২০১৯-১২-২৪ ১৭:২৭:৩৫  

পরিস্হিতি২৪ডটকম/গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরকিয়ায় বাঁধা দেওয়ায় ফাতেমা বেগম (৩২) নামে এক গৃহবধুকে পিটিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার করা হয়েছে। পরে, প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
পুলিশ ও প্রক্ষত্যদর্শী সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পরকিয়ায় বাঁধা দেওয়ায় স্বামী ট্রলি চালক আশরাফুল ও তার পরিবারের লোকজন ফাতেমা বেগম নামের এক গৃহবধুকে সোমবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে পিটিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে, প্রতিবেশীরা ওই গৃহবধুর নাক মুখে রক্ত, গলায় ক্ষত চিহ্ন অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাহাদুরপুর গ্রামের তারা মিয়ার স্ত্রী ও নিহত গৃহবধুর আপন শাশুরী কাইফা বেগম ও সৎ শাশুরী কোহিনুর বেগমকে আটক করে পুলিশ।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন গৃহবধু ফাতেমা বেগমের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানিয়েছেন এলাকাবাসীরা।



ফেইসবুকে আমরা