বাংলাদেশ, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মানবাধিকার কমিশন রাঙ্গামাটি সদর উপজেলা শাখা কমিটি অনুমোদিত

  প্রকাশ : ২০১৯-১২-১১ ২০:০৩:৩৪  

পরিস্হিতি২৪ডটকম : পার্বত্য জেলা রাঙ্গামাটি সদর উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের নতুন কার্যকরী কমিটি- ২০১৯-২০২২ অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের জাতীয় সদরদপ্তরের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার ৪ ডিসেম্বর ২০১৯ এই কমিটির অনুমোদন প্রদান করেন। কমিটির সভাপতি জামশেদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া (ঝুন্টু), সিনিয়র সহ-সভাপতি শিক্ষাবিদ তপন কান্তি বড়ুয়া, অর্থ সম্পাদক অরুণ কান্তি বড়ুয়া, দপ্তর সম্পাদক অনুরুদ্ধ চাকমাসহ ২২ সদস্যের কার্যকরী কমিটি। জনাব এ কে এম মাখছুদ আহমেদ, ডাঃ সুপ্রিয় বড়ুয়া, বাবু বিজন রতন দে, মোহাম্মদ ইউসুফকে উপদেষ্টা মনোনীত করা হয়। উল্লেখ যে, পার্বত্য রাঙ্গামাটি সদর উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন দীর্ঘদিন ধরে অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে আইনত সহায়তা ও মৌলিক অধিকার বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা