পরিস্থিতি২৪ডটকম : সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষ থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ফলাফল নিয়ে কথা বলবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রতিক্রিয়া জানাবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।
