পরিস্হিতি২৪ডটকম : যারা রক্ত দেয় তারা কখনো জঙ্গিবাদ এবং মাদকে যুক্ত হতে পারেনা। রক্তের ফেরীওয়ালারা কখনও অপরাধে জড়াতে পারেনা। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘সিটিজি ব্লাড ব্যাংক’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্লাড ব্যাংক রক্তের ফেরিওয়ালা হয়ে কাজ করছে, সিটিজি ব্লাড ব্যাংক যে সেবা দিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। রক্তদান এমন একটা সম্পর্ক যা দিয়ে সম্প্রীতি বজায় রাখা সম্ভব।
এসময় থ্যালাসেমিয়া প্রতিরোধের উপর জোর দেন ডা. শাহেদ আহমদ চৌধুরী। তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি নিরব মহামারী। দেশে কোটি মানুষের ওপরে থ্যালাসেমিয়া বাহক রয়েছে। যার কারণে প্রতিদিনই ২০ জন করে থ্যালাসেমিনায় আক্রান্ত অবস্থায় জন্মগ্রহণ করছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
সিটিজি ব্লাড ব্যাংকের অ্যাডমিন মোহাম্মদ মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দেশটিভির ব্যুরো চীফ আলমগীর সবুজ, মীর আকতার হোসাইন লিমিটেডের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ফকির আব্দুল মান্নান, মানবিক পুলিশের টিম প্রধান শওকত হোসেন।
স্বেচ্চাসেবী কর্মকান্ডে অবদানের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ও থ্যালাসেমিয়া প্রিভেনশন ক্যাম্পেইন বাংলাদেশের চীফ সাইন্টিফিক এডভাইজর ডা. শাহেদ আহমদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার বিজয় বসাক, চট্টগ্রাম মেডিকেল কলেজের সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়াকে সম্মাননা দেওয়া হয়।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হয়। পরে থ্যালাসেমিয়ার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে সংগঠনটির প্রকাশনা ‘রক্তনীড়-৩’ সংখ্যার উম্মোচন করেন অতিথিরা,
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের সম্মাননা এবং বিশেষ অবদানের জন্য গুণীজন সংবর্ধনা, বেস্ট ডিসিপ্লিন এওয়ার্ড, প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য শোয়েবুল হক চৌধুরী, ইমরান ইমু, ইমাম হোসাইন, আলতাফ মো. জাহেদ, ফরহাদ মো. কাউছার, সূর্য দাস, রাজু দেব, মাসুদুর রহমান রুবেল, সোহেল রানা, কেএইচ ইউসুফ, নাছির উদ্দিন, আরমান শরীফ,আখতার হামিদ, মো. বাপ্পি, মো. ইউছুপ, খালেদ হাসান, আশরাফ ভূঁইয়্যা, রাজীব দাস প্রমুখ।