পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় কাপড় শুকাতে গিয়ে তিনতলার ছাদ থেকে পা পিছলে পড়ে বৃষ্টি (১৯) নামে এক তরুণী মারা গেছে। বুধবার (২৩ জুন) সকাল ৯টার দিকে থানার ১ নম্বর পানির কল তালতলা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি ওই এলাকার বাসিন্দা মো. তৌহিদের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে ছাদ থেকে পড়ে আহত হওয়া এক তরুণীকে হাসপাতালে আনে স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।
