বাংলাদেশ, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

চুনতীতে ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ১৪তম দিনে বক্তারা : নবী করিম (স.) এর প্রতি ভালবাসা হচ্ছে মুমিনের সম্বল

  প্রকাশ : ২০১৯-১১-২৪ ১৩:১০:১৩  

পরিস্হিতি২৪ডটকম : গতকাল ২৩ নভেম্বর ২০১৯ইং শনিবার বাদে আছর হতে শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ১৪তম দিন চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়। ছদরে মাহফিল ছিলেন আঞ্জুমানে তোলাবায়ে সাবেকীন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সভাপতি মাওলানা মমতাজুর রহমান। চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপ-অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ফারুক এর সঞ্চালনায়- আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আহমুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা এনামুল হক, সাতকানিয়া গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন। আলোচকগণ বলেন, নবী করিম (স.) প্রতি ভালবাসা হচ্ছে মুমিনের সম্বল। মুমিনের সবচেয়ে বড় দৌলত হল ঈমান। এই মহা দৌলতের স্বাদ যার নসিব হয় সমস্ত দুঃখ-কষ্ট তার কাছে তুচ্ছ মনে হয়। শাহ সাহেব কেবলা ছিলেন এমনি একজন মুমিন ঈমানদার ও বুজুর্গ। এতে আরো উপস্থিত ছিলেন সীরতুন্নবী (স.) মাহফিলের মোতোয়ালী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহাজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহাজাদা তৈয়বুল হক বেদার, মিয়া মোহাম্মদ গোলাম কবির, আলহাজ্ব আবু তাহের, মুহাম্মাদ অলিউদ্দিন, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী। এছাড়াও সাতকানিয়া, লোহাগড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে তেলাওয়াতে কোরআন পাঠ করেন হাফেজ মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ, মুহাম্মদ মুকিতুল্লাহ। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ আনোয়ার, আবু সাঈদ মুহাম্মদ আকিল।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা