বাংলাদেশ, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মুজিবুল হক চৌধুরীর সাথে নিজে গড়ির সভাপতির সৌজন্যে স্বাক্ষাত

  প্রকাশ : ২০১৯-১০-০৯ ২০:৪২:২৯  

পরিস্হিতি২৪ডটকম : নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজে এর নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মুজিবুল হক চৌধুরীর সাথে সৃজনশীল ও মানবতাবাদী সংগঠন নিজে গড়ির সভাপতি মোঃ সোহেল তাজ এর সৌজন্যে স্বাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় নিজে গড়ির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। তার মধ্যে কলেজ আঙ্গিনায় ইভটিজিং প্রতিরোধ, মাদক দ্রব্য বিক্রয় এবং পান করা থেকে বিরত থাকার জন্য বিভিন্ন সচেতনামূলক প্রচার ও র‌্যালী করে থাকে। স্বাক্ষাতে অধ্যক্ষ প্রফেসর মুজিবুল হক চৌধুরীকে মোঃ সোহেল তাজ সম্পাদিত “বঙ্গবন্ধু ও বাংলার স্বাধীনতা” গ্রন্থটি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী আকিজ, রাসেল মাহমুদ, এনামুল হক সুজন, জমির আহমদ প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা