বাংলাদেশ, , রোববার, ১ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস

  প্রকাশ : ২০১৯-১২-১৬ ১৯:১৫:৩৪  

পরিস্হিতি২৪ডটকম/গাইবান্ধা প্রতিনিধি: বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য আর অদম্য বীরত্ব গাঁথা সত্যায়নের এক অবিস্মরণীয় দিন আজ। আজ ১৬ ডিসেম্বর, মহা বিজয়ের মহা লগ্ন উদযাপনের ঐতিহাসিক বিজয় দিবস। বীরের জাতি হিসেবে বাঙালির আর সারা বিশ্বের বিস্ময় প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আত্মপ্রকাশ করার দিন। অদম্য বীরপ্রাণ বাঙালি জাতি ও বাঙালি জাতিস্বত্তার কাণ্ডারি, স্বাধীন বাংলাদেশের অবিসংবাদিত মহানায়ক জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় মুক্তিকামী কোটি বাঙালির সোনার বাংলাদেশ। অর্জিত হয় লাখো শহীদের রক্তের বিনিময়ে এ সোনার বাংলাদেশ।
আজ থেকে ৪৯ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেল ৪টা ৩১ মিনিটে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) পাক হানাদার বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের। বিশ্ব মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সারাদেশের মতো গাইবান্ধায় নানা আয়োজন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি গ্রহণ পালিত হয়। সূর্যস্তে স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, পৌরসভার মেয়র এড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পন করে।
আজ ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল থেকেই জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ ষ্টেডিয়ামে জমকালো অনুষ্ঠিকতায় কুচকাওয়াজের অনুষ্ঠিত আয়োজনে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক আব্দুল মতিন ও জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ্য ডিসপ্লে প্রর্দশন, খেলাধুলার পুরস্কার বিতরন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও সংবর্ধনা করেন।
এ দিকে মহান বিজয় দিবসটি যথযোগ্য মর্যাদায় সম্পূর্ণভাবে জেলার সবকয়টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তার মাধ্যমে বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ ইউনিয়ন পরিষদের আয়োজনে পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় দিনব্যাপী উপজেলা প্রশাসনের পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার প্রতি শ্রদ্ধা সংবর্ধনা প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা