পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবীতে চট্টগ্রামের নাগরিক আন্দোলন ও গণ-অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার লিফলেট বিতরণ কালে এম.এ হাশেম রাজু :
পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হলে ৭০ লক্ষ নগরবাসীকে নিয়ে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে
পরিস্হিতি২৪ডটকম : পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবীতে চট্টগ্রামের নাগরিক আন্দোলন ও গণ-অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার যৌথ উদ্যোগে আজ ১১ ডিসেম্বর ২০১৯ বুধবার সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম সিনিয়র ক্লাব চত্বরে লিফলেট বিতরণের পূর্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের নাগরিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে গণ-অধিকার ফোরামের মহাসচিব এম.এ হাশেম রাজু বলেন, মানুষের মৌলিক অধিকার পুরণ ও বাস্তবায়ন করা রাষ্ট্রের গুরুদায়িত্ব। নগরে বসবাসরতদের কাছে বিদ্যুৎ ও পানি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি সময়ে এই পানি ও বিদ্যুতের দাম যে হারে বৃদ্ধি করা হয়েছে, তার ফলে শ্রমজীবি মানুষ থেকে সর্বসাধারণ আজ দিশেহারা হয়ে পড়েছে। তিনি আরো বলেন, ৭০ লক্ষ নগরবাসী এমনিতে সেবা সংস্থাসমূহের মূল্যবৃদ্ধির কারণে দিশেহারা। এই অবস্থায় পানি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হলে নগরবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা ছাড়া আমাদের আর কোন বিকল্প পথ খোলা নাই। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে গণঅধিকার ফেরামের চট্টগ্রাম নগর শাখার সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরী বলেন, চাল, ডাল, তৈল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ চরম কষ্টের মধ্যে দিনযাপন করছে। এই অবস্থায় পানি ও বিদ্যুতের দাম বাড়ালে চট্টগ্রামবাসী মেনে নেবে না। সভাপতির বক্তব্যে চট্টগ্রামের নাগরিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনের পূর্বে আজম নাছির সাহেব নির্বাচনী ইসতেহারে ঘোষণা করেছিলেন নগরবাসীকে হেলদি সিটি, গ্রীণ সিটি, কিন সিটি, নিরাপত বাসযোগ্য শহর উপহার দিবেন। ৪ বছর পেরিয়ে গেল ৭০ লক্ষ নগরবাসী কিছুই পাইনি। নগরীর একটি রাস্তাও চলাচলের উপযোগী নাই। চট্টগ্রাম শহর এখন ধূলাবালির শহরে পরিণত হয়েছে এর উপর মূল্যবৃদ্ধির খড়গ তা মেনে নেবেন না নগরবাসী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রামের নাগরিক আন্দোলনের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদোয়ানুল হক চৌধুরী, গণ-অধিকার ফোরামের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হাকিম লোকমান, উপদেষ্টা মঈনুদ্দিন আহমেদ, চট্টগ্রামের নাগরিক আন্দোলনের মহিলা বিষয়ক সম্পাদিক এডভোকেট ফেরদৌস আরা মুন্নি, সহ-সম্পাদিকা মনোয়ারা বেগম লাকি প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি